মেয়র বুলবুলের বরখাস্তের আদেশ বহাল রাখতে রাষ্ট্রপক্ষের আবেদন

সাময়িক বহিষ্কৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের মেয়র পদে ফিরতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

উচ্চ আদালতের আদেশে প্রায় দুই বছর পর গত রবিবার মেয়রের দায়িত্ব নিয়েছিলেন বুলবুল। চেয়ারে বসার কয়েক মিনিটের মধ্যে তাকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তার বরখাস্তাদেশের বিরুদ্ধে ৪ এপ্রিল হাইকোর্টে রিট করেন মোসাদ্দেক হোসেন বুলবুল। পরে তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

/এমটি/ইউআই/এসএনএইচ/