বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি করবেন মসজিদে নববির খতিব

 

মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম। ছবি: ফোকাস বাংলাজাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার জুমার নামাজের ইমামতি করবেন বাংলাদেশে সফররত মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম। এসময় তিনি বিশ্ব মুসলিমের শান্তি, নিরাপত্তা ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়েছে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে বাংলাদেশে সফরে এসেছেন মসজিদে নববির খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম এবং মসজিদে নববির ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুজাইমসহ সৌদি প্রতিনিধি দলের সদস্যরা।
/সিএ/এমএনএইচ /