আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলি তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ, দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে ৮টি মামলা এবং যাত্রাবাড়ি থানার দুটি মামলায় আছে। এই ১১টি মামলায় খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া। পরে আদালত সময় মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
সময়ের আবেদনে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়া আসুস্থ এবং ১১টি মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলা ও দারুস সালাম থানার ২টি মামলা হাইকোর্ট স্থগিত করেছেন। এছাড়া বাকি ৮টি মামলার মধ্যে ৭টি মামলা স্থগিত করতে আবেদন করা হয়েছে। আর একটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল।
/এসআইটি/এসএনএইচ/