চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ৭ এপ্রিল ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। এছাড়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও আলোচনায় বসেছিলেন শেখ হাসিনা। এরপর আজমির শরীফ জিয়ারত করেন তিনি।
প্রধানমন্ত্রী ঢাকায় ফিরেছেন সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায়। তার ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাংলা ট্রিবিউনকে মঙ্গলবারের সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।
/পিএইচসি/জেএইচ/