মঙ্গলবার আলোচিত রাজন হত্যা মামলার রায় ঘোষণার আগে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এসব কথা বলেন। কিছুদিন আগে খুলনায় আলোচিত রাকিব হত্যা মামলায় হাইকোর্টের রায়ে আইনজীবীদের প্রতিক্রিয়ার বিষয়ে ইঙ্গিত করে আদালত বলেন, আপনারা রায়ের সমালোচনা করুন কিন্তু আইনের মধ্যে থেকে।
আদালত বলেন, বুদ্ধিমান সেই, যে বুঝে মন্তব্য করে। আইনজীবীরা রায় ঘোষণার পর গণমাধ্যমের সামনে অসন্তোষ প্রকাশ করেন কিন্তু আমরাতো প্রতিউত্তর দিতে পারি না, ফলে মন্তব্য করার সময় বিষয়টি বিবেচনায় রাখা উচিত।
বিচারকরা এদেশেরই মানুষ মনে করিয়ে দিয়ে আদালত বলেন, গরীব মানুষ, যাদের আইনজীবী নিয়োগের টাকা নেই তাদের মামলাগুলো নিজেদের মেধা খাটিয়ে সমাধান করতে চেষ্টা করি। তাতে তাদের কষ্ট একটু হলেও লাঘব হয়।
আদালত বলেন, এর আগেও আমরা কয়েকটি রায় দিয়েছি। আজও একটি ঘোষণা করবো বলেই একথাগুলো বলা। যারা গরীব মানুষের মামলা করেন তারাই জানেন, আর কারা কারা গরীবদের মামলা করেন।
সিলেটের সামিউল আলম রাজন হত্যা মামলায় রায় ঘোষণাকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।
সৌদি প্রবাসী কামরুল ইসলামসহ চার আসামিকে বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি ছয় আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
/এমটি/ইউআই/এসএনএইচ/