গ্রেফতারি পরোয়ানা দাখিলের জন্য রমনা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তাকে (ওসি) আগামী ১৪ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন, দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলী তাপস কুমার পাল।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১৫ জানুয়ারি সম্পদের হিসাব চেয়ে আসামিকে নোটিশ পাঠায় দুদক। পরে নোটিশের বিরুদ্ধে আসামি রিট করলে প্রক্রিয়াটি স্থগিত করেন হাইকোর্ট। পরবর্তীতে দুদক রিটের বিরুদ্ধে আপিল করলে স্থগিতাদেশ প্রত্যাহার করেন আপিল বিভাগ। পরে ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আরসি মজুমদার রমনা থানায় আসামির বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক আব্দুস সাত্তার সরকার গত বছরের ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
/এসআইটি/এসএনএইচ/