এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘শোভাযাত্রার সামনের দিকে আছে একটা বড় সূর্যের প্রতিকৃতি। অন্ধকারকে পেছনে ফেলে আলোর পথে আহ্বান জানাতে এই সূর্য।’ নিসার হোসেন আরও বলেন, ‘জঙ্গিবাদ আমাদের অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। সেই কালোর আহ্বান থেকে আলোর দিকে মুখ ফেরাতেই এবারের মূল আহ্বান।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন উৎসব নববর্ষ। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে এই বর্ণিল আয়োজন। এখানে মানুষের উপস্থিতি প্রমাণ করে কোনও গোষ্ঠির হুমকিতে বাঙালি দমে যাবে না।’
মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার সময় ঢাবির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সব অমঙ্গলকে দূর করে শুরু হচ্ছে আরেকটি নতুন বছর। মঙ্গল শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণ প্রমাণ করে এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।’
ছবি: নাসিরুল ইসলাম।
/এফএস/
আরও পড়ুন-