সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

ঢামেক

রাজধানীর ভাষানটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত মাটি ব্যবসায়ী মুসা ওরফে চিকনা জামাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।    

১১ এপ্রিল ভাষানটেকের শিল্পীরটেকে মুসাকে গুলি করে সন্ত্রাসীরা। মুসার স্ত্রী রুনা জানান, যেসব সন্ত্রাসীরা গুলি করেছে তারা তার স্বামীর পরিচিত। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা এ ঘটনা ঘটিয়েছে।

ভাষানটেক থানা ওসি মুন্সী সাব্বির আহমেদ, গুলির ঘটনা সম্পর্কে তারা অবগত। ওই ঘটনায় তারা মামলার করার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে মুসা মারা গেছেন। এখন তারা মামলার করবে। তবে মুসার বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা আছে বলে জানিয়েছেন তিনি।

/জেইউ/এসটি/