বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন সোমবার বিকাল ৫টা পর্যন্ত

 

হজযাত্রী (ফাইল ছবি: সংগৃহীত)বেসরকারি ব্যবস্থাপনায় যেসব ব্যক্তি হজে যাবেন, তাদের  সোমবার (১৭-০৪-২০১৭) বিকাল ৫টার মধ্যে হজের নিবন্ধন শেষ করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রাক-নিবন্ধিত এক লাখ ৪০ হাজার ৯৯৫ নম্বর ক্রমিক থেকে দুই লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত ক্রমিক নম্বরের ব্যক্তিদের এ চুড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে। অন্যথায় অপেক্ষমাণ তালিকা থেকে নিবন্ধন চূড়ান্ত করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালে প্রাক-নিবন্ধিত অবশিষ্ট হজযাত্রী এবং ২০১৭ সালে প্রাক-নিবন্ধিত হজযাত্রী রয়েছেন, যাদের ক্রমিক নম্বর এক লাখ ৪০ হাজার ৯৯৫ থেকে দুই লাখ ১৭ হাজার ২৮৮-এর মধ্যে রয়েছে তাদের আগামীকাল (১৭-০৪-২০১৭) সোমবার বিকাল ৫টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে নিবন্ধনে ব্যর্থ হলে পরবর্তী অপেক্ষমাণ তালিকা থেকে ক্রম অনুযায়ী কোটার সমসংখ্যক প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুকে নিবন্ধনের জন্য আহ্বান করা হবে।

/জেইউ/এমএনএইচ/