অনেকদিন গণমাধ্যমে অনুপস্থিত আশরাফের এই ছবিকে ঘিরে শেয়ার আর লাইকের কমতি নেই যেন! সবাই বিভিন্ন অনুমান করলেও জানা গেছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১টার দিকে মতিঝিলে জনপ্রশাসনের বাস উদ্বোধন করেছেন তিনি এবং সেই বাসে চড়েই বাসায় গেছেন।
সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী সাজ্জাদ আলী শাহীন বাংলা ট্রিবিউনকে জানান, কল্যাণ বোর্ডের ৩০টি বাস উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রী। তখন তিনি বলেন, ‘অনেকদিন দেশে বাসে চড়ি না, আমারে বাসে আগায়ে দেন।’ ওই বাস তাকে বেইলি রোডের বাসায় পৌঁছে দিয়েছে। এ সময় জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খানও ওই বাসে ছিলেন বলে জানা যায়।
সম্প্রতি লন্ডনে মেট্রোতে সৈয়দ আশরাফের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল। ওই প্রসঙ্গে সোমবার (১৭ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘লন্ডনেও ঢাকার মতোই যানজট। তাই সেখানে যাতায়াতের জন্য মেট্রোই ভালো।’
/ইএইচএস/ইউআই/জেএইচ/