রায় পড়া শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কিশোরগঞ্জের সৈয়দ মো. হোসেন ও মোসলেম প্রধানের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় পড়া চলছে। বুধবার বেলা ১১টার দিকে বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা শুরু করেন।

এই দুই আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর সদস্য হিসেবে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অপহরণ ও নির্যাতনের ছয় অভিযোগ রয়েছে।  

এই মামলার দুই আসামি হলেন মো. মোসলেম প্রধান (৬৬) ও সৈয়দ মো. হোসেন (৫৪)। মোসলেম প্রধান গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও মো. হোসেন পলাতক রয়েছেন। এর আগে গত ৭ মার্চ এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখিছিলেন ট্রাইব্যুনাল।

এই দুজনের বিরুদ্ধে ২০১৬ সালের ৯ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। এক বছরের কম সময়ের মধ্যেই এই বিচার শেষে মামলাটি সিএভি রাখেন আদালত।

তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে মোট ঘটনা ৬টি। এর মধ্যে হত্যার ৬২টি, অপহরণ ও আটক ১১জনকে এবং লুটপাট ও অগ্নি সংযোগ আড়াইশ বাড়ি-ঘরে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়।

/ইউআই/এসটি/