স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন (ফাইল ফটো)

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবি জানিয়ে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতি। দাবি না মানলে লাগাতার অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি দেন বক্তারা।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৪ সালে এক পরিপত্রের মাধ্যমে রেজিস্ট্রার বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। সেখানে ইবতেদায়ী শিক্ষকদের বেতন ভাতার কথা বলা হলেও তা দেওয়া হচ্ছে না। এমতাবস্থায় ইবতেদায়ী শিক্ষকেরা মানবেতর জীবনযাপন করছে। 

তারা বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার একযোগে ২৬১৯৩টি বেসরকারি প্রথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করলেও ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করেনি। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে বহু সুপারিশ পাঠানো সহ শিক্ষা মন্ত্রণালয়ে অনকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ১৯৯৪ সালে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বেতন ভাতা প্রদানের সিদ্ধান্ত থাকলেও তা পূরণ হয়নি।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, মহাসচিব কাজী মোখলেছুর রহমান, সিনিয়র সহ- সভাপতি তাজুল ইসলাম ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা ভুইয়া প্রমুখ। 

 /আরএআর/এসটি/