এ প্রসঙ্গে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ইনকোয়ারি বিভাগের কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় দুটি ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করে। পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে উড়োজাহাজ চলাচল করে।’
জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দাগামী, ঢাকা থেকে মাস্কাটগামী ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এছাড়া, রিজেন্ট এয়ারওয়েজ, ইউএস বাংলা এয়ারলাইন্স, মালিন্দ এয়ারলাইন্সসহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট দেরিতে ছেড়েছে।
এয়ারট্রান্সপোর্ট বিভাগের সহকারী পরিচালক মো. আয়ুব খান বলেন, ‘ঝড়ো হাওয়া শুরু হলে উড়োজাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে এ সময়ে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়।’
/সিএ/এআর/