ইসি সচিব বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়ায় স্মার্ড কার্ড বিতরণ করার প্রস্তাব আমি ও এনআইডির উইং কমিশন বৈঠকে উপস্থাপন করি। দ্রুত স্মার্ট কার্ড বিতরণ করতে এ প্রস্তাব দেওয়া হলেও কমিশন বৈঠকে তা বাতিল করা হয়।’
এর আগে বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনক ইসি সচিব জানিয়েছিলেন, প্রকল্পের নির্ধারিত মেয়াদে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ করতে চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ বাদ দেওয়ার পক্ষে ইসি সচিবালয়। এছাড়া মামলার জটিলতার কারণেও আইরিশ ও দশ আঙুলের ছাপ সংক্রান্ত মেশিন শিগগিরই কেনা সম্ভব হচ্ছে না। এ জন্য আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়াই আগামীতে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। কারণ ডিসেম্বরের মধ্যে কার্ড বিতরণের কথা রয়েছে। আইরিশ ও দশ আঙুলের ছাপ নিয়ে স্মার্ট কার্ড বিতরণ করতে গেলে ওই সময়ের মধ্যে তা সম্ভব হবে না।
উল্লেখ্য, চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ বাদ দেওয়ার প্রস্তাবের পর সমালোচনার মুখে পড়ে ইসি। কারণ চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়া স্মার্ট কার্ড বিতরণ করলে এর মূল উদ্দেশ্যে ব্যাহত হবে। বিদ্যমান লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ ছাড়া স্মার্ট কার্ড দিলে দৃশ্যমান কোনও পার্থক্য থাকতো না। এছাড়া ইসি সচিবালয়ের এই ঘোষণায় ক্ষুব্ধ হন পাঁচ সদস্যের বর্তমান নির্বাচন কমিশন। এ কারণেই মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় সচিবালয়ের দেওয়া প্রস্তাব নাকচ করে ইসি।
ইএইচএস/ এমএনএইচ/