কাজের সন্ধানে ঝালকাঠি থেকে ঢাকায় এসেছিলেন ফারুক হোসেন (৫৫)। কাজ করা আর হলো না তার। এর আগেই গাড়ি চাপায় প্রাণ হারালেন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া একথা জানিয়েছেন। তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন ফারুক। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার কান্দেবপুর গ্রামে।
নিহত ব্যক্তির স্বজন মনির সাংবাদিকদের জানান, বুধবার সকালে কাজের সন্ধানে গ্রাম থেকে ঢাকায় আসেন ফারুক। তার এক ভাইয়ের কাছে যাওয়ার সময় যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
/এআরআর/এসটি/