অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে প্রতিমন্ত্রী বুধবার সংসদে প্রশ্নের জবাব দেন।
অর্থপাচার বিষয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকাল সারাবিশ্বে তথ্য প্রবাহের যে অবাধ যাতায়াত, সেখানে সংশয়ও আছে। তবে এই তথ্য আমরা উড়িয়ে দিচ্ছি না। চুরি অহরহ হবে। আমাদের সাবধান থাকতে হবে।’
সোমবার (১ মে) জিএফআই প্রকাশিত ‘ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লোজ টু অ্যান্ড ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ: ২০০৫-২০১৪’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৪ সালে বাংলাদেশ থেকে ৮শ ৯৭ কোটি ডলার (প্রায় ৭০ হাজার কোটি টাকা) পাচার হয়েছে। ওয়াশিংটনভিত্তিক এই গবেষণা ও পরামর্শক সংস্থা বলছে, ২০০৫ থেকে ২০১৪ সাল— এই ১০ বছরে বাংলাদেশ এ প্রক্রিয়ায় ৭৫ বিলিয়ন ডলার হারিয়েছে।
বৈদেশিক বাণিজ্যে মিথ্যা তথ্য দিয়ে ও অন্যান্য অবৈধ পথে এই অর্থ পাচার করা হয়েছে বলে প্রতিবেদনের ভাষ্য।
আরও পড়ুন-
‘নোটিশ পেলে প্রতিরক্ষা বিষয়ক সব চুক্তি সংসদে উপস্থাপন করা হবে’
বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন সুষ্ঠু হয়েছে: প্রধানমন্ত্রী
/ইএইচএস/টিআর/