খুদে বার্তা পাঠিয়েই করা যাবে ফল পুনঃনিরীক্ষার আবেদন

resize_1432984889

মোবাইলে ফোনের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়েই ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। এ আবেদন আগামীকাল শুক্রবার থেকেই করা যাবে। আজ বৃহস্পতিবার এসএসসি এ সমমানের পরীক্ষার ফলাফর প্রকাশ করা হয়েছে। আটটি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে পাসের হার ৮০. ৩৫ শতাংশ।

টেলিটক সিমের মাধ্যমে ৫-১১ মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আবেদনের ফি বাবদ কত টাকা লাগবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে।

ফি দিতে রাজি থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতিটি বিষয়ের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

ছবি: সংগৃহীত

/এসটি/

আরও পড়ুন:

ফলাফল জানা যাবে যেভাবে

 

এবার পাসের হার কম, মেয়েদের ফল ভালো

এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮০.৩৫ শতাংশ

এসএসসিতে পাসের হার ৮১.২১, মাদ্রাসায় ৭৬.২০ ও কারিগরিতে ৭৮. ৬৯

প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমান পরীক্ষার ফল হস্তান্তর