সচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তার বদলি

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারসচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়েছে।  

আদেশে সচিব ড. আসলাম আলমকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরের দায়িত্ব থেকে বদলি করে সাভারের বিপিএটিসি’র রেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় নিয়োজিত বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য আদেশে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব অপরূপ চৌধুরীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব মো. মোফাজ্জেল হোসেনকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মাফরুহা সুলতানাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

/এসএমএ/এমএনএইচ/