পথচারী মো. ফয়সাল রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ধানমন্ডি ২৭ নম্বর রোডে ওই বৃদ্ধা রাস্তার একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর সোয়া ১টায় কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তবে বৃদ্ধার নাম-পরিচয় এখনও জানা যায়নি।
/এআইবি/এসটি/জেএইচ/