সোমবার (৮ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
জাপা থেকে মন্ত্রীরা চলে যাচ্ছেন- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের আগে অনেক কিছুই হয়। নির্বাচন আসতে অনেক দেরি আছে। ততদিনে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গার পানি কোথা থেকে কোথায় গড়ায়, দেখা যাক।’
মন্ত্রিসভায় পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘অনেক দিন তো হয়ে গেল। রিশাফল হতেই পারে।’
মন্ত্রিসভায় কোনও ধরনের পরিবর্তন এলে কে কে থাকবেন বা কে কে বাদ পড়বেন- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সেটা আমি বলতে পারবো না।’
/এসএমএ/বিএল/