ইতালির আরেচ্ছো শহরে বর্ষবরণের অনুষ্ঠানপ্রবাস জীবনের ব্যস্ততাকে ভুলে সর্বজনীন প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছেন ইতালির আরেচ্ছো শহরের বাংলাদেশি বাসিন্দারা। গত ১৪ এপ্রিল ছুটি না থাকায় ৭ মে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন তারা।
উৎসব উপলক্ষে স্পাজিও সেমে, ভিয়া দেল পান্তানো-৩৬-এ মিলিত হন সবাই। বাংলাদেশ অ্যাসোসিয়েশন আরেচ্ছোর উদ্যোগে মেয়েরা শাড়ি ও ছেলেরা পাঞ্জাবি পরে প্রবাসী বাঙালিরা উৎসবমুখর আমেজে মেতে ওঠেন।
ইতালির আরেচ্ছো শহরে বর্ষবরণের অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও বিদেশিরাবড়দের পাশাপাশি শিশুদের উচ্ছ্বাসও ছিল বাঁধভাঙা। দিনভর এ আয়োজনে ছিল শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিশেষ আকর্ষণ ছিল লন্ডন, সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্ষবরণের অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশনবাংলাদেশ অ্যাসোসিয়েশন আরেচ্ছোর সাধারণ সম্পাদক শামীমা নাসরিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার অনুষ্ঠান করেছি। সুন্দরভাবে এটি সম্পন্ন হয়েছে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের প্রত্যাশা, এসব উৎসব আয়োজনের মধ্য দিয়ে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে।’
/আরজে/জেএইচ/