‘শেষ বিচারে পাঠকই সব’

বক্তব্য রাখছেন সেলিম খানসংবাদমাধ্যম প্রতিষ্ঠিত হতে গেলে বিশ্বাসযোগ্যতা লাগে। কারণ পাঠকরাই এর বিচার করে থাকে- বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন কথা বলেন দৈনিক প্রথম আলোর বিদেশ সংস্করণের সম্পাদক সেলিম খান। বাংলা ট্রিবিউনের তিন বছর পূর্তি উপলক্ষে ‘অনলাইন সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। শনিবার (১৩ মে) বাংলা ট্রিবিউন কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেলিম খান বলেন, ‘সাংবাদিকতার মৌলিক তত্ত্ব সব জায়গায় এক, তবে মাধ্যমের ভিন্নতা আছে। উপস্থাপনাগত পার্থক্য থাকলেও মৌলিক জায়গায় এক। মানবজাতির সামনে নতুন নতুন সৃষ্টি আসছে, বিষয় হচ্ছে আমরা কীভাবে কাজে লাগাব।’

পাঠকরা কোথায় সঠিক খবর পাবেন, সেটা তারাই বিচার করেন মত দেন সেলিম খান, ‘প্রথমে ভুল খবরে বিভ্রান্ত হতে পারেন পাঠকরা। কিন্তু সবশেষে পাঠকরা বুঝে নেন কোথায় সঠিক খবর পাবেন।’

আলোচনায় বিষয়ের ধারণাপত্র উপস্থাপন করেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ও আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব নিউজ হারুন উর রশীদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, সাপ্তাহিক এর সম্পাদক গোলাম মোর্তোজা, বিডিনিউজ২৪.কমের হেড অব নিউজ নাসিরুদ্দিন খোকন, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, বাংলানিউজ২৪.কমের হেড অব নিউজ মাহমুদ মেনন খান ও বাংলা ট্রিবিউনের হেড অব মার্কেটিং বন্যা মির্জা।

/সিএ/এফএইচএম/