খালেদার আরও তিন মামলা স্থগিত

খালেদা জিয়া

নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা আরও তিনটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. মিফতাহ উদ্দীনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলা তিনটি রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় দায়ের করা হয়েছিল।  
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন ও সানজিদ সিদ্দীকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

এর আগে ৭ মে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আরও দুই মামলার কার্যক্রম স্থগিত করেন।

/এমটি/ইউআই/এসটি/