বৃহস্পতিবার দুপুরে সচিবালয় প্রাঙ্গণে জেলা জজদের পরিবহনের জন্য গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘নতুন এ আইনের খসড়ায় মন্ত্রিপরিষদ ইতোমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছে। আইনমন্ত্রণালয় এখন আইনটি যাচাই বাছাই করছে। যাচাই বাছাই শেষে স্টেকহোল্ডারদের সঙ্গে মত বিনিময় করবো এবং তারপর আইনটি চূড়ান্ত করা হবে।’
এ সময় তিনি গল্পের ছলে বলেন, ‘১৯৭২ সালে তৎকালীন সরকার বিশেষ ক্ষমতা আইন করেছিল। পরে তা রাজনৈতিক হয়রানিতে অপব্যবহার হয়েছে। ২০০৯ সাল থেকে এ আইনের কার্যকারিতা নেই। এভাবেই এক সময় ৫৭ ধারার আর অপব্যবহার হবে না।’
/এসআই/এসএনএইচ/