ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, তার নেতৃত্বে বেলা দুটা থেকে তিনটা পর্যন্ত খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানের সময়, নোংরা পরিবেশে ও ইফতার আইটেমে অস্বাস্থ্যকর ও খাবারের অনুপযোগী তেল ব্যবহার করার কারণে ওয়ারীর জয়কালী মন্দির রোডের হোটেল সুপার লিমিটেডকে দুই লাখ টাকা ও কাপ্তান বাজারের প্রিন্স রেস্তোরাঁকে একই অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
/আরজে/ এপিএইচ/