দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন। বুধবার সকাল ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

অস্ট্রিয়া সফরকালে প্রধানমন্ত্রী মঙ্গলবার ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কারিগরি সহযোগিতা কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলাপ্রধানমন্ত্রী এ সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান কের্ন এবং দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।

শেখ হাসিনা আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে তাঁর অফিসে বৈঠকে করেন।

আনুষ্ঠানিক আলোচনা শেষে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)-এর একটি সমঝোতা স্মারক সেই হয়।

সোমবার প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার রাজধানীর গ্রান্ড হোটেলে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত একটি অনুষ্ঠান ও ইফতারে যোগ দেন।

সূত্র: বাসস

/এসএনএইচ/