নাইকো দুর্নীতি মামলা তিন মাসের জন্য স্থগিত

হাইকোর্ট

বিচারিক আদালতে চলা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেয়।

নাইকো মামলার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, নাইকো মামলা স্থগিত করা হয়েছে এবং এটি সব আসামিদের জন্যই প্রযোজ্য।

এর আগে বিচারিক আদালতে চলার প্রশ্নে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের একটি আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তিনি। 

স্থগিত চেয়ে করা আবেদনে বলা হয়, নাইকো সংক্রান্ত একটি আরবিট্রেশন মামলা ফ্রান্সের প্যারিসে বিচারাধীন রয়েছে। অতএব ওই মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকার আদালতে চলা মামলাটির কার্যক্রম স্থগিত রাখা হোক।

 /এমটি/ইউআই/এসটি/