বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মাসে শ্রীলঙ্কায় প্রাকৃতিক দুর্যোগে শতাধিক ব্যাক্তি নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনাকে আগে একটি চিঠি দিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রীলঙ্কাতে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের এ অনুদানের অর্থ শ্রীলঙ্কাতে হস্তান্তর করবেন। শ্রীলঙ্কা এ অর্থ দিয়ে তার যা প্রয়োজন সেটি ক্রয় করতে পারবে। এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে অনুদান আদায়ের চেষ্ঠা করছেন।
উল্লেখ্য, শেখ হাসিনার আমন্ত্রণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা আগামী ১৩ থেকে ১৬ জুলাই ঢাকা সফর করবেন।
/এসএসজেড/এসএনএইচ/