মঙ্গলবার সকালে জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাইদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চার কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালা উপজেলার চারমাইল এলাকা থেকে উদ্ধার করা হয়। এই হত্যার জন্য পাহাড়ী সশস্ত্র সংগঠনগুলোকে দায়ী করে শুক্রবার সকালে লংগদুতে বিক্ষোভ মিছিল বের করে কয়েক হাজার বাঙালি। এই মিছিল থেকেই তিনটিলা, বাইট্টাপাড়া এবং মানিকজোরছড়া এলাকায় শতাধিক বাড়িঘরে আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাহাড়িদের।
/জেইউ/এসএনএইচ/