বিচারপতি, কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং কূটনীতিক কোরের ডিন মঞ্চে উপস্থিত ছিলেন।
পাশাপাশি, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা, অধিদফতর ও পরিদফতরের পদস্থ কর্মকর্তারাও ইফতারে অংশ নেন।
/ইএইচএস/এমও/