১৩ হাজার ৩৭২ কোটি কালো টাকা সাদা: সংসদে অর্থমন্ত্রী

সংসদে অর্থমন্ত্রীস্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৩৭২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে। এর মধ্যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরেই সাদা করা হয়েছে ৯ হাজার ৬৮৩ কোটি টাকা। এসব কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকারের রাজস্ব আয় হয়েছে এক হাজার ৪৫৪ কোটি টাকা।

বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলের এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদকে এই তথ্য জানিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ১৯৭১-৭৫ সময়ে দুই কোটি ২৫ লাখ টাকা, ৭৬-৮০ সময়ে ৫০ কোটি ৭৬ লাখ, ৮১-৯০ সময়ে ৪৫ কোটি ৮৯ লাখ টাকা, ৯১-৯৬ সালে ১৫০ কোটি ৭৯ লাখ,  ৯৭-২০০০ সালে ৯৫০ কোটি ৪১ লাখ টাকা, ২০০১-০৬ সালে ৮২৭ কোটি ৭৪ লাখ, ২০০৭-০৯ সালে ৯ হাজার ৬৮২ কোটি ৯৯ লাখ টাকা, ২০০৯-১৩ সালে এক হাজার ৮০৫ কোটি টাকা, ২০১৩ থেকে এখন পর্যন্ত ৮৫৬ কোটি ৩০ লাখ টাকা সাদা করা হয়েছে।

একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিদ্যমান আয়কর আইন অনুযায়ী বাণিজ্যিকভাবে সব কিন্ডারগার্টেন, কেজি স্কুল বা মাদ্রাসাসমূহের অর্জিত আয় করযোগ্য। অন্যান্য করযোগ্য প্রতিষ্ঠানের মতো এ সব প্রতিষ্ঠানের কর পরিগণনা করে রাজস্ব আহরণ করা হচ্ছে। এছাড়া করযোগ্য আয় রয়েছে এ রকম নতুন কিন্ডার গার্টেন, কেজি স্কুল বা মাদ্রাসাসমূহ শনাক্তকরণের মাধ্যমে করনেটে অন্তর্ভূক্ত করার উদ্দেশ্যে নিয়মিত জরিপ কাজ অব্যাহত রয়েছে।’

/ইএইচএস/এফএস/ 

আরও পড়ুন- 


বিকালে ঢাকায় গ্রেফতার, রাতে গোয়ালন্দে 'বন্দুকযুদ্ধে' নিহত