সরকার দলের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই কথা বলেন। তারানা হালিম বলেন, ‘ডাক বিভাগ কর্তৃক ই-কমার্স চালু করার জন্য www.dakbazar.com ওয়েব সাইট প্রস্তুত করা হয়েছে। যা বর্তমনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েব পেইজের সঙ্গে সংযোগ প্রদানের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সংযোগ প্রদানের পর সার্বিকভাবে বাণিজ্যিকীকরণ করা হবে। এছাড়াও ই-কমার্স সেবাকে দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বের সঙ্গে সংযোজনের লক্ষ্যে বিশ্বের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক পেমেন্ট গেটওয়ে মাস্টারকার্ড এবং ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও আলীবাবা ডটকম এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
এম এ আউয়ালের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ ঠেকানোসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিতে ইন্টারনেট সেফটি সলিউশন কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।’
প্রতিমন্ত্রী জানান, ২০১৪ সালের জানুয়ারি থেকে গত ২৮ মে পর্যন্ত মোট ৩৩০টি অভিযোগ বিটিআরসি কর্তৃক ফেসবুক কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। ফেসবুক ১১৭টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে।
/ইএইচএস/এফএস/