ঈদের আগেই ইনকিলাবের চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া বেতন বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, ২৬ মাসের বকেয়া বেতনসহ সব পাওনা ঈদের আগেই দিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি লন করতে বাধ্য হবে সাংবাদিক সমাজ। ইনকিলাব সম্পাদক একজন প্রতারক, ভণ্ড। তিনি বিদেশে টাকা পাচার করে বাড়ি ও সম্পদের পাহাড় গড়েছেন।
বক্তারা বলেন, ইনকিলাবের সম্পাদক এ পত্রিকার সাংবাদিকদের প্রতি মানবিক অত্যাচার করছে। তারা চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া পাওনা আদায়ের জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তারা বলেনে, প্রয়োজনে আগামীতে ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীনের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ।
চাকরিচ্যুত সাংবাদিক শামিম খানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম সম্পাদক পুলক ঘটক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, কোষাধ্যক্ষ সেবিকা রানী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক নেতা আজমল হক হেলাল ও ইনকিলাবের চাকরিচ্যুত সাংবাদিকরা।
/আরএআর/এসটি/