সংসদে শেখ হাসিনার কারামুক্তি নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

রবিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস নিয়ে আলোচনা হয়েছে। অধিবেশনের শুরুতে সরকার দলের ছয়জন এমপি অনির্ধারিত আলোচনায় অংশ নেন। তারা যুক্তরাজ্যের নির্বাচনে বিজয়ী  বাংলাদেশি বংশোদ্ভূত তিন নারীকে অভিনন্দন জানান।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ মাস বন্দি থাকার পর ২০০৮ সালের ১১ জুন তিনি মুক্তি পান।

আলোচনায় অংশ নিয়ে আবদুল মতিন খসরু বলেন, কোনও মামালা বা গ্রেফতারি পরোয়ানা ছাড়া শেখ হাসিনাকে গ্রেফতার করা ​হয়েছিল। যারা এই অপরাধ করেছে তাদের বিচার করা হোক যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ধৃষ্ঠতা দেখানোর সাহস না করে।

পঙ্কজ দেবনাথ বলেন, চোখ বেঁধে শেখ হাসিনাকে ক্যান্টনমেন্টে ​নেওয়া হয়েছিল। বিপরীতে খালেদা জিয়া ছিলেন নিরাপদ। তারা শেখ হাসিনাকে কারারুদ্ধ করে বাংলাদেশকে কারারুদ্ধ করতে চেয়েছিল।

তারানা হালিম বলেন, শেখ হাসিনার মুক্তি ছিল গণতন্ত্রের মুক্তি। আজকে তিনি আছেন বলে দেশে গণতন্ত্র আছে।

এছাড়া আলোচনায় আরও অংশ নেন ফজিলাতুন্নেসা বাপ্পি, সাবিনা আক্তার তুহিন, নুরজাহান বেগম ও উম্মে রাজিয়া স্মৃতি।

/ইএইচএস/এসটি/