ইমাজ উদ্দিন প্রামাণিক জানান, ‘বর্তমানে দেশে কাপড়ের চাহিদা ২ হাজার ৪শ’ মিলিয়ন মিটার। এর মধ্যে এক হাজার ৭শ’ থেকে দুই হাজার মিলিয়ন মিটার দেশেই উৎপাদন করা হয়। যার মোট চাহিদার ৭০ থেকে ৮৩ শতাংশ। বাকি কাপড় চীন, জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।’
সরকার দলের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত বস্ত্র খাত থেকে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ২৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার।
/ইএইচএস/এসএনএইচ/