শেখ হাসিনা বলেন, ‘সুইডেনে যাওয়ার পথে লন্ডনে এসে গ্রেনফেল টাওয়ারে মর্মান্তিক আগুনের ঘটনা জেনে আমি গভীর শোকাহত। আমার কামনা, ফায়ার সার্ভিসের আপ্রাণ প্রচেষ্টায় এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস পাবে। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
আগুনের ঘটনার সংকটকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সমব্যথী।’
এবিসি নিউজ সূত্রে জানা যায়, লন্ডনের ওই বহুতল ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডে ৬ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।
সূত্র: বাসস
/জেএইচ/