বেনজীর আহমেদ বলেন, ‘ঈদকে সামনে রেখে ইতোমধ্যে নগরীর বিপনীবিতাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাস-রেল স্টেশন, ফেরিঘাট, লঞ্চঘাটে র্যাবের ক্যাম্প বসানো হয়েছে। নগরীজুড়ে পেট্রোল টিম, মোটরসাইকেল পেট্রোল, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর পেট্রোল বাড়ানো হয়েছে। তারা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।’
ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে র্যাবের ডিজি বলেন, ‘ঈদে রাজধানীর ১৫ থেকে ২০ লাখ বাড়ি খালি থাকবে। বেশিরভাগ বিপনীবিতানগুলো বন্ধ থাকবে। এই ফাঁকা ঢাকার কঠোর নিরাপত্তা দেওয়া হবে।’
জঙ্গিদের অপারেশনাল শাখা দূর্বল হয়ে পড়েছে উল্লেখ করে র্যাব প্রধান বলেন, ‘প্রায় প্রতিদিনই কোনও না কোনও বাহিনীর হাতে জঙ্গিরা ধরা পড়ছে। ক্রমাগত অভিযানে জঙ্গি গোষ্ঠীর অপারেশনাল শাখা দুর্বল হয়ে পড়েছে। তাদেরকে নিশ্চিন্ন করে প্রতিটি দিন নিরাপদ করতে সবাই মিলে কাজ করতে হবে।’
আইন-শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টির কারণে রেল স্টেশনগুলোতে গত ৫-৬ বছর ধরে পকেটমার, অজ্ঞনপার্টির দৌরাত্ত্ব নেই বলেও জানান র্যাবের মহাপরিচালক।
/আরজে/এসএনএইচ/