স্যাটেলাইট কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন

মন্ত্রিপরিষদ বৈঠক (ফাইল ফটো)বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সভায় এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট শিগগিরই উৎক্ষেপণ করা হবে। সেজন্যই নতুন এ কোম্পানি গঠন করা হবে। এ কোম্পানির অনুমোদিত মূলধন হবে ৫ হাজার কোটি টাকা। এ কোম্পানির ৫শ’ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। প্রতিটি শেয়ারে মূল্য রাখা হবে ১০ টাকা।’

তিনি আরও বলেন, ‘কোম্পানি পরিচালনার জন্য ১১ সদস্যের একটি বোর্ড থাকবে। পদাধিকারবলে ডাক ও টেলিযোগাযোগ সচিব হবেন কোম্পানির চেয়ারম্যান। অন্যদের পদবী হবে পরিচালক। সেখানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, অর্থমন্ত্রণায়, তথ্যমন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর্মড ফোর্সেস ডিভিশন, স্পার্সোর চেয়ারম্যান, সরকারের দুইজন প্রতিনিধি, ডাক ও টেলিযোগাযোগের বোর্ড সদস্য। এই কোম্পানির এমডি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

/এসআই/এসএনএইচ/