তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্ট) ৫৭ ধারা বাতিলের দাবিতে মঙ্গলবার (১১ জুলাই) প্রতিবাদ সমাবেশ ডেকেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এদিন সকাল সাড়ে ১০টায় ডিআরইউ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংগঠনটির দফতর সম্পাদক নয়ন মুরাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্ট) ৫৭ ধারা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য ডিআরইউ’র সদস্য, সাংবাদিক সংগঠন সমূহের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
/টিএন/