সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদীতে প্রচণ্ড স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে যাত্রী সাধারণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবেশিত শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধের খবরটি নৌপরিবহন মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধের খবরটি ঠিক নয় বলেও জানায় নৌপরিবহন মন্ত্রণালয়।
এদিকে, আমাদের মাদারীপুর প্রতিনিধি বিআইডব্লিউটিএ’র কেওড়াকান্দি ঘাটের ম্যানেজার সালাম হোসেনের বরাত দিয়ে জানিয়েছেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিরুটে ফেরি চলাচল এখনও বন্ধ রয়েছে। স্রোতের তীব্রতা কমলে মূল রুটেই ফেরি চলাচল শুরু হবে।
/এসআই/এমএনএইচ/