পিএসসির এই কর্মকর্তা জানান, ‘প্রাথমিক আবেদনে জাতীয় পরিচয়পত্রের নম্বর বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু অনেকেই অভিযোগ করছেন, এখনও তারা আইডি হাতে পাননি অথবা অনেকের হারিয়ে গিয়েছে। ফলে আপাতত এটা শিথিল করা হয়েছে। তবে যাদের আছে তাদের তা দিতে হবে।’
তিনি আরও জানান, ‘তবে লিখিত অথবা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই তা দেখাতে হবে। আমরা আশা করছি ততদিনে সবাই আইডি নম্বর পেয়ে যাবেন।’
এদিকে সরকারি কলেজের প্রভাষক পদে আইসিটির অন্তর্ভুক্ত সব শিক্ষার্থীই আবেদন করার সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার সকালে এ বিষয়েও পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদের যোগ্যতায় চারটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। কোনও প্রার্থী তার অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়কে উল্লিখিত চারটি বিষয়ের মধ্যে যে বিষয়কে সংশ্লিষ্ট বিষয় মনে করবেন তিনি সেই বিষয়ের বিষয় কোড পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।’
/আরএআর/এফএস/
আরও পড়ুন- ন্যাশনাল আইডি নম্বর ছাড়া ৩৮ তম বিসিএসে আবেদন নয়