নলকূপ স্থাপনে লাইসেন্স নেওয়ার বিধান আগের অধ্যাদেশেও ছিল। প্রস্তাবিত আইনে লাইসেন্স ছাড়া নলকূপ স্থাপনে দণ্ডের পরিমাণ বাড়ানো হয়েছে। আগের আইনে লাইসেন্স ছাড়া কৃষির জন্য নলকূপ স্থাপনে আগে জরিমানা ছিল সর্বোচ্চ দুই হাজার টাকা। প্রস্তাবিত আইনে তা বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা বা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, উপজেলা পরিষদ নলকূপের লাইসেন্স স্থগিত ও বাতিল করতে পারবে। বিদ্যমান নলকূপগুলোকে সময় দিয়ে লাইসেন্স নেওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া, যদি কোনও লাইসেন্স এক বছরের মধ্যে তিনবার স্থগিত হয়, তবে উপজেলা পরিষদ শুনানি করে তা বাতিল করতে পারবে বলেও বিলে বিধান রাখা হয়েছে। তবে আগের আইনের মতোই বিলে উপজেলা সেচ কমিটির বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে বলেন, ‘কৃষি উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং সেচ কাজে পানির অপচয় কমানো ও ভূগর্ভের পানির সুপরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে আইনটি প্রণয়ন করা হয়েছে।’
আরও পড়ুন-
ঘরে বসে নির্বাচনের দিন শেষ: কাজী ফিরোজ রশীদ
চিকিৎসকদের নিরাপত্তায় আইনের কাজ শেষ পর্যায়ে: স্বাস্থ্যমন্ত্রী
/ইএইচএস/টিআর/