উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া সিনিয়র সচিবদের মধ্যে রয়েছেন সাভারের বিপিএটিসি’র রেক্টর (সচিব) ড. এম আসলাম আলম, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, ও সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার আনোয়ারুল ইসলাম। পদোন্নতি পাওয়া সিনিয়র সচিবদের আগের পদেই পদায়ন করা হয়েছে।
/এসআই/এসএমএ/