বিমানের হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই, চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এছাড়া, হাজিদের নিয়ে ৬ সেপ্টেম্বর বিমানের প্রথম ও ৫ অক্টোবর শেষ ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশ থেকে সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইট ৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
এ বছর এক লাখ ২৭ হাজার হজযাত্রী হজপালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। চলতি হজ মৌসুমে বিমান ৬৩ হাজার ৫০০ ও সাউদিয়া ৬৩ হাজার ৬৯৮ জন হজযাত্রী বহন করবে। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বছর ৪২২টি ডেডিকেটেডসহ ৫১৫টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে। হজ শেষে ২৭৮টি ডেডিকেটেডসহ ৩৩৮টি ফ্লাইটে হাজিদের সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে। এজন্য বিমানের নিজস্ব চারটি সুপিরিয়র ৭৭৭-এর সঙ্গে ওয়েট লিজে আনা দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ বহরে যুক্ত হবে।’
সাউদিয়া এয়ারলাইন্সের অপারেশন অফিসার নাজমুল বলেন, ‘হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই থেকে। হজ অপারেশনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’
/সিএ/এএম/টিএন/