লন্ডন পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। সেখানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ যুক্তরাজ্যপ্রবাসী নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
রবিবার দুপুর ১টার দিকে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এর আগে আমাদের লন্ডন প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের বরাত দিয়ে জানান, রবিবার সকাল ৭টায় (লন্ডন সময়) ম্যাডাম পৌঁছাবেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
/এসটিএস/এসটি/