২০১৬ সালের নবেম্বরে দায়িত্ব নেওয়ার পরে এটিই তার প্রথম ঢাকা সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওআইসি মহাসচিব রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখাসহ তাদের সঙ্গে ওআইসি-এর একাত্মতা প্রদর্শনের জন্য তিনি কুতুপালং ক্যাম্প ও কক্সবাজারের আশেপাশের এলাকা ঘুরে দেখবেন।
এটি বাংলাদেশের সঙ্গে ওআইসি মহাসচিবের পরিচিতমূলক সফর। এর মাধ্যমে ওআইসি বিষয়ে বাংলাদেশে চিন্তাভাবনা কী, সে বিষয়েও তিনি জানতে পারবেন।
এছাড়া ২০১৮ সালে বাংলাদেশ ৪৫তম ওআইসির কাউন্সিল অব মিনিস্টার অনুষ্ঠানের আয়োজন করছে। ওআইসি মহাসচিবের এ সফরে ওই অনুষ্ঠান নিয়েও আলোচনা হবে।
/এসএসজেড/এমএনএইচ/