বুধবার (২ আগস্ট) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
তদন্ত কমিশন গঠনে রাষ্ট্রপক্ষ ফের সময়ের আবেদন করলে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন,‘সেই ফেব্রুয়ারিতে অর্ডার হয়েছে। এখন পর্যন্ত আপনাদের চিঠি চালাচালি শেষ হয় নাই’। পরে আদালত তদন্ত কমিশন গঠনে ৩১ আগস্ট পর্যন্ত সরকারকে সময় বেধে দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এর আগে ২০ মার্চ পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা অভিযোগ সৃষ্টির নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে কমিটি বা কমিশন গঠনের অগ্রগতি প্রতিবেদন ৭ মে-এর মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
হাইকোর্টের আদেশ অনুযায়ী, এ কমিটি বা কমিশন গঠনের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেওয়া হয়।
চলতি বছর ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে `ইউনূসের বিচার দাবি: আওয়ামী লীগ ও সমমনা দলগুলো একাট্টা’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন পত্রিকার সংবাদ আদালতের নজরে আনলে স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্ট এ আদেশ দেন।
/এমটি/এসটি/