এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩০৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ২৯৯ কোটি ৮৬ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৩৮ কোটি ৭৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২২ পয়েন্ট কমেছে ১ হাজার ৩১৫ পয়েন্টে এবং ৫ দশমিক ২৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৫৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, সিএনএ টেক্সটাইল, সাইফ পাওয়া, তুংহাই নিটিং, ফুওয়াং ফুড, সিটি ব্যাংক, বিবিএস কেবল, আইএফআইসি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং ওয়ান ব্যাংক।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৯ কোটি ১৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৬ কোটি ৬৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৭ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৭৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৮ দশমিক ৫১ পয়েন্ট কমে ১৫ হাজার ৯২২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১২২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আরএকে সিরামিকস, বিবিএস কেবল, ফুওয়াং ফুড, সাইফ পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, সিএনএ টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, আরডি ফুড এবং ন্যাশনাল ব্যাংক।
/এসএনএইচ/