রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাব মহাসচিব বলেন, ‘সৌদি সরকার নতুন করে কিছু বিধি নিষেধ আরোপ করায় জটিলতা সৃষ্টি হয়েছে। হজ এজেন্সিগুলোর কোনও অব্যবস্থাপনা নেই। ২০১৪, ১৫ ও ১৬ সালে যারা হজ করেছেন তাদের মধ্যে যারা আবারও এ বছর হজ করেছেন তাদের অতিরিক্ত ২০০০ রিয়াল সমপরিমাণ টাকা সৌদি সরকারকে দিতে হবে। হঠাৎ করে সৌদির কাছ থেকে এ নির্দেশনা আসায় অনেক হজ যাত্রী এই টাকা দিতে চাইছে না। এ বিষয়টি জানিয়ে ধর্ম মন্ত্রণালয়কে আমরা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম। তারা সহযোগিতা করেনি। যার ফলে জটিলতা তৈরি হয়েছে।’ এছাড়া মুয়াললেম ফি সংক্রান্ত জটিলতা দূর হয়েছে বলেও তিনি জানান।
এদিকে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩২ হাজার ৫২৫ জন হজ যাত্রী ঢাকা থেকে সৌদির উদ্দেশে যাত্রা করেছেন বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম।
/সিএ/এসটি/