বাংলা ট্রিবিউন আয়োজিত ‘সাইবার অপরাধ ও আইন’ শীর্ষক গোলটেবিলে ব্যারিস্টার তানজীব উল আলম এ কথা বলেন। তিনি বলেন, ‘আইসিটি আইন ২০০৬-এর ৫৭ ধারা নিয়ে সমালোচনা হয়। কিন্তু এই আইনে এর আগে ৫৬টা ধারা আছে। বাকি সব ধারায় এই আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগের কথা বলা আছে। অপরাধ যেখানেই সংঘটিত হোক না কেন এ আইন ব্যবহার করা যাবে।’
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব আবুল মনসুর মোহাম্মদ সার্ফ উদ্দীন, তথ্যপ্রযুক্তিবিদ ফাহিম মাশরুর, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন অর রশীদ, সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সহকারী অধ্যাপক বি এম মইনুল হোসেন।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এটিএন নিউজ থেকে। এছাড়া বাংলা ট্রিবিউনের ফেসবুক পেইজ থেকে লাইভ চলছে। অনুষ্ঠানটি সম্পর্কিত যেকোনও খবর পড়তে চোখ রাখুন বাংলা ট্রিবিউনে।
/ইউআই/এফএএন/